বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ধীরে ধীরে কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানি

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

ধীরে ধীরে কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানির লেভেল। এছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের  ১৬ টি জলকপাট দিয়েও ধাপে ধাপে পানির ছাড়ার পরিমান কমা হচ্ছে।

সবশেষ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি জলকপাট দিয়ে ৩০ ইঞ্চি পরিমাণ করে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি লেকের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।
এসময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.৩৩ ফুট মীন সি লেভেল বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

এর আগে একই দিন বিকেল ৪ টায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট ৪২ ইঞ্চি পরিমাণ খুলে পানি নিষ্কাশন করা হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি আছড়ে পড়ছিল। সেইসময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল  ১০৮.৩৪ ফুট মীন সি লেভেল।

এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার( ৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায়  কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট ৪২ ইঞ্চি পরিমাণ খুলে দিয়ে পানি কর্ণফুলীতে নিমজ্জিত করা হয়েছিল । তখন পানির উচ্চতা ছিল  ১০৮.৩৬ ফুট মীন সি লেভেল। এছাড়া একইদিন দুপুর ১২ টায় কাপ্তাই  কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট দিয়ে ৪৮ ইঞ্চি পরিমাণ নিষ্কাশন হয়েছিল। তখন কাপ্তাই লেকের পানির উচ্চতা  ছিল ১০৮.৩৮ ফুট মীন সি লেভেল।

পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা লেকের পানির লেভেল পরিমাপ করে দেখলাম যে, লেকে ধীরে ধীরে পানি কমা শুরু হয়েছে। ফলে আমাদের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমানও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি।

প্রসঙ্গত: গত ২৪ আগষ্ট কর্ণফুলী পানি  বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে ২৫ আগষ্ট সকাল ৮টা হতে স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার অনুমতি দেয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

অপরদিকে, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলার নিম্ন এলাকার প্রায় ১৮ হাজার  হাজার মানুষ পানিবন্দি হয়েছে। তবে গত ২ দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

লংগদু উপজেলার স্থানীয় সাংবাদিক গোলামুর রহমান জানিয়েছেন, লংগদু উপজেলার  বিভিন্ন ইউনিয়নে আজকে প্রায় ২ ফুট পানি কমে আসছে।

বাঘাইছড়ির মারিশ্যার মো: ইসকান্দর  জানিয়েছেন,  বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে, রাঙামাটি সদরের বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকের  পানি লেভেল প্রায় এক থেকে ২ ফুট কমে  আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাবাডিতে দেশ সেরা জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়

কাউখালীতে ইপসা’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

বিলাইছড়িতে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের গণসংযোগ 

বিলাইছড়িতে ৭০ বছর বৃদ্ধার পাশে আপন বলতে কেউ নেই

লংগদুতে প্রধানমন্ত্রীর  ঘর পেল ৮৩ পরিবার

রাঙামাটিতে ঘণ্টাব্যাপী সড়কের যানবাহন চলাচল বন্ধ রেখে সনাতন যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ

নানিয়াচরে পাহাড় কাটার দায়ে একজনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

দীপংকর তালুকদারের সাথে কাপ্তাই পুজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় 

রাঙামাটিতে নতুন বই বিতরণ: মাতৃভাষায় বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: