রবিবার , ৩০ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালী-বাঙ্গালহালিয়াতে ৩৫ লিটার চোলাইমদ উদ্ধার, আটক ৬

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩০, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই  ও রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় পৃথক অভিযানে ৩৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় ছয়জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কাপ্তাইয়ের রাইখালীতে বিজিবি পাঁচজনকে এবং রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় পুলিশ একজনকে আটক করে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ঢংছড়ি বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৮ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করে বিজিবি। এ সময় দুই নারী ও তিন শিশুকে আটক করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক সিজার মূল্য ১৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ঢংছড়ি বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জহিরুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল চেকপোস্টে তল্লাশি চালায়। পরে আটক ব্যক্তিদের ও উদ্ধার করা মদ রাত ৮টা ৪০ মিনিটের দিকে চন্দ্রঘোনা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, একই রাতে চন্দ্রঘোনা থানাধীন রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়া এলাকায় অভিযান চালিয়ে সাত লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ কিরণ মালা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা পাকা সড়কে অভিযান চালিয়ে এক কেজি ওজনের সাতটি প্যাকেটে রাখা সাত লিটার চোলাইমদ উদ্ধার করেন। অভিযানে এএসআই (এবি) মাহফুজুল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভবিষ্যত প্রজন্মকে শক্তিশালী করতে পারলে আগামীতে দেশ নিরাপদে থাকবে: পার্বত্য প্রতিমন্ত্রী

মহালছড়িতে মায়ের সাথে ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

ঈদের ছুটিতে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড়

দীঘিনালা থানা সেনা সহায়তায় পুলিশের কার্যক্রম শুরু 

বাংলাদেশ স্কাউট এর ক্যাম্প ফায়ারে মুখর কাপ্তাই রাইংখ্যং আইল্যান্ড

ঈদগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ–প্রতিষ্ঠাতা ম্রাসাথৈায়াই মারমা

error: Content is protected !!
%d bloggers like this: