বৃহস্পতিবার , ১২ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাইখালীর সীতাপাহাড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় আহত ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১২, ২০২২ ১১:১০ অপরাহ্ণ

 

কাপ্তাইয়ের ২ নং রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের সীতাপাহাড় মারমা পাড়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় স্থানীয় দোকানদার থোয়াই চাই মারমা (৫৩) এবং তাঁর স্ত্রী চিংঞো মারমা (৪০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহতদের ছেলে সুইহ্লা চিং মারমা বলেন, আজ( বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ৬ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্র এবং লাঠি নিয়ে এসে আমাদের দোকানে বাবা এবং মা’ কে লাঠি দিয়ে বেদম মারধর করে চলে যান। সন্ত্রাসীরা সকলে সবুজ পোশাক পরিহিত ছিল।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজীব শর্মা বলেন, গুরুতর আহত থোয়াই চাই মারমার বুকের পাজরের হাড় ভাঙ্গছে এবং বাম হাতে ক্ষত রয়েছে। এইছাড়া তাঁর স্ত্রীর কোমরে আঘাত পেয়েছে।

রাইখালী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সেলিম বলেন, আমাকে ঘটনাটি তার পরিবারের সদস্যরা জানিয়েছে। তবে কারা মেরেছে সেই বিষয়ে অবগত নই।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনা শুনার পর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেন নাই। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক-দীপংকর তালুকদার  

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত কাপ্তাইয়ের স্বামীজি মল্লিক 

কাপ্তাইয়ে প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি খাসজমি উদ্ধার 

কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু / খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

লংগদুতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

আবারও চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা

কাপ্তাইয়ে ব্যাপক উদ্দীপনায় চলছে গণটিকা কর্মসুচি

রাঙামাটির ঘাগড়ায় বাস উল্টে আহত ২০

খাগড়াছড়ির পাবলিক হেলথে সহকারীকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী করতে জেলা পরিষদের তোড়জোড়

error: Content is protected !!
%d bloggers like this: