রবিবার , ১২ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১২, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার
কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে বিসিএস
সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি সরকারি কলেজ ইউনিট’র আয়োজনে ঘন্টা ব্যাপি
কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে রাঙামাটি সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন
অনুষ্ঠিত হয়। এসময় কলেজের সকল শিক্ষকরা একঘন্টা কলেজের সকল কার্যক্রম হতে
কর্মবিরতি পালন করেন।

মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি সরকারি কলেজ ইউনিটের
সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য
রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা এবং বিসিএস সাধারণ শিক্ষা
সমিতি সাধারণ সম্পাদক মো. নুরুল করিম।

সাধারণ শিক্ষা সমিতি রাঙামাটি সরকারি কলেজ ইউনিটের সভাপতি ও কলেজের
অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়ার বলেন, শিক্ষকদের প্রাণ হচ্ছে ক্লাস
রুম। আমরা চাই সুষ্ঠ ও সুন্দর ভাবে ক্লাসে অবস্থান করতে। তাই আমাদের কাজ
আমরা যেন সুন্দর ভাবে পরিচালনা করতে পারি, সে জন্য আমরা নিরাপদ কর্মস্থল
চাই। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা
ক্যাডার কর্মকর্তাগণের উপর যে সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও কটুক্তি করা
হয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একই সাথে এ কর্মকান্ডে জড়িতদের
চিহ্নিত করে প্রশাসন যেনো সুষ্ঠু বিচার করে সে দাবি জানানো হয়।

 

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হার্টে ছিদ্র শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন

কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স মিল সড়কের করুণ দশা

সরকারি ১০ টন চালসহ কাপ্তাই হ্রদে নৌকা ডুবি

রাঙামাটিতে ইসলামি ব্যাংকের তারুণ্যের উৎসব উদযাপন

রাঙামাটিতে সিএনজি ও পিক-আপভ্যানের সংঘর্ষে নিহত-৫, আহত-১

চন্দনাইশে চর-বরমায় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

কাপ্তাইয়ে মহিলাদের সেলাই মেশিন বিতরণ

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে এসডিজি বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ: মতবিনিময় সভায় রাঙামাটি জেলা প্রশাসক

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

error: Content is protected !!
%d bloggers like this: