বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা কর্ণফুলী নালন্দা বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২২ ৪:১০ অপরাহ্ণ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী নালন্দা বিহারে শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

বিহার পরিচালনা কমিটি এবং দায়ক দায়িকাদের আয়োজনে দানোত্তম কঠিন চীবর দানে সভাপতিত্ব করেন হাটহাজারী মির্জাপুর গৌতমাশ্রম বিহারের অধ্যক্ষ ও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ সভাপতি ভদন্ত শাসনানন্দ মহাথের।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। দানোৎসবে প্রধান সদ্ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব ভদন্ত বিপুলসেন মহাথের।

এ ছাড়া দানোৎসবে সংবর্ধিত হিসাবে উপস্থিত ছিলেন ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন।

এ সময় গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার এর অধ্যক্ষ ডঃ দেবপ্রিয় মহাথের, হাটহাজারী বালুখালী জগৎজ্যোতি বিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের সহ বিভিন্ন বিহারের ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী নালন্দা বিহারের অধ্যক্ষ ভদন্ত সাধনানন্দ মহাথের। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কর্ণফুলী নালন্দা বৌদ্ধ যুব সংঘের সভাপতি রাজু কান্তি বড়ুয়া।

স্বাগত বক্তব্য রাখেন দানোৎসব উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার বড়ুয়া ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব সুমন বড়ুয়া।

এর আগে সকালে প্রথম পর্বে সভাপতিত্ব করেন হাটহাজারী রুদ্রপুর ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ভদন্ত দীপানন্দ মহাথের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া নজরের টিলা ধাতুরত্ন বিহারের অধ্যক্ষ সত্যানন্দ থের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিসি ক্যামেরার আওতায় আসছে বাঘাইছড়ি ভূমি অফিস ও বাজার

অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

সেরা ১৬ ফ্রিল্যান্সার পেলেন ল্যাপটপ

যে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে, সে এলাকায় উন্নয়ন হবে- জেলা প্রশাসক হাবিব উল্লাহ

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

বিশ্বকাপ উপভোগে জেলেদের জন্য কাপ্তাই ইউএনও’র টেলিভিশন উপহার 

কাপ্তাইয়ে কৃষি প্রণোদনার আউশ ধান বিতরণ 

সিয়াই হারুম উচ্চ বিদ্যালয় প‌রিদর্শনে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস

বিলাইছড়িতে প্রশাসন কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

error: Content is protected !!
%d bloggers like this: