শনিবার , ২৬ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে পাহাড়ে ২১০ শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে- দীপংকর তালুকদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ

রাঙামাটি জেলার ৮১টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ ও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকুরী আত্মীকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের শিক্ষকরা।

এ উপলক্ষে ৮১ টি জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে শনিবার সকাল ১১টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, প্রিয়নন্দ চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা, দীপ্তিময় তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে মোট ২১০টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে। যার কারণে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার মানুষ শিক্ষাক্ষেত্রে আরো এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, একমাত্র আওয়ামীলীগ সরকারই সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কাজ শুরু করে। যার কারনে শিক্ষায় দেশ আরো এগিয়ে যাচ্ছে।

সভায় ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রদানকৃত ক্রেস্ট এবং এবং ট্র্যাডিশনাল পাহাড়ী কাপড় গ্রহণ করেন দীপংকর তালুকদার এমপি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

মোটর সাইকেল দূর্ঘটনায় সাংবাদিক আজগর আলী গুরুতর আহত

সকল ধর্মের কল্যাণে নিরলসভাবে কাজ করছে সরকার-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বেতবুনিয়া পিএসটিএসে টিআরসিদের সমাপনী কুচকাওয়াজ ও সনদ বিতরণী অনুষ্ঠান 

রামগড় ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

জাতীয় নির্বাচনে ধানের শীষের সমর্থনে মহালছড়িতে বিএনপির উঠান বৈঠক

বাঘাইছড়িতে আওয়ামীলীগের উদ্যোগ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বিলাইছড়ির আরও ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছালো হেলিকপ্টারে

কাপ্তাইয়ে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় সংস্কার মাঠ পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগিতা সম্পন্ন 

error: Content is protected !!
%d bloggers like this: