শুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কংজরী চৌধুরী হলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, খাগড়াছড়িবাসীর অভিনন্দন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৯, ২০২২ ৫:১৪ অপরাহ্ণ

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এর সভাপতি কংজরী চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হয়েছে।

গত ৮ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এর রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব (ড্র) (চ.দা) মোহাম্মদ আসাদুজ্জামান নুর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

আইন-বিবিধ-১৬/০৮(অংশ-১)-৭১০ মুলে প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ (২০০৯ সনের ৫৩নং আইন) এর ধারা ৬(১),ধারা ৫ এর উপ ধারা(২) ও (৩)এর সহিত পঠিতব্য এর বিধান অনুয়ারী রাষ্ট্রপতি জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ যে, সাধারন মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় কংজরী চৌধুরী খাগড়াছড়ির বর্ষিয়ান রাজনীতিবীদ। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি। এছাড়াও তিনি একাধারে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এর সভাপতি। তিনি সমাজ সেবা থেকে শুরু করে খাগড়াছড়ি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক কাজের সাথে সম্পৃক্ত থেকে গণমানুষের জন্য কাজ করে আসছেন।

কংজরী চৌধুরীকে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিয়োগ দেওয়ায় অভিনন্দন জানিয়েছে,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। এছাড়াও বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও খাগড়াছড়িবাসী অভিনন্দন অভিনন্দন জানিয়েছে এ সংবাদে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎমরমে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ প্রচারণায় প্রার্থীরা

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

পাহাড়ি-বাঙালি সংঘাত, রাঙামাটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে

আজ পাহাড়ের সুর সম্রাট রঞ্জিত দেওয়ানের জন্মদিন

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

সাজেকের উদয়পুর সড়কে ট্রাক উল্টে এক শ্রমিক নিহত ১; আহত ১৩

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

খাগড়াছড়িতে স্বর্ণ কুমার ত্রিপুরা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত খুনিদের গ্রেফতারের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: