শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৬, ২০২২ ১:০৮ অপরাহ্ণ

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট,শিশু কিশোর সমাবেশ,কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় পুলিশ, আনসার,নৌ স্কাউটস্, রোভার ও গার্লস গাইড সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এই কুচকাওয়াজে অংশ নেন।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।

এ সময় , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন , চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী সহ মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের জনগন উপস্হিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও সাক্ষরতা অভিযান

কোতয়ালী থানার অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ- শ্রমিক লীগের ২ নেতা সহ গ্রেপ্তার ৫

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

রাঙামাটিতে শহীদ বীর কাশেমের গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

বন বিভাগ রাঙামাটি অঞ্চলের র‍্যালি ও পথসভা

কাপ্তাইয়ে দেশীয় চোলাই মদসহ আটক -১

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান ও সুসম বন্টন নিশ্চিত করবো: পার্বত্য প্রতিমন্ত্রী

ঈদগাঁওয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষে মতবিনিময় সভা

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আটক

error: Content is protected !!
%d bloggers like this: