রবিবার , ১ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করলেন দীপংকর তালুকদার এমপি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ

 

সারাদেশের ন্যায় বাঘাইছড়ি উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২২ উদযাপিত হচ্ছে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরনের মধ্য দিয়ে। তারই ধারাবাহিতায় কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বই বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দীলিপ কুমার দাশ, দানবীর চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন সহ স্থানীয় গণ্যামান্য ব্যাক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে ভদ্রসেন চাকমা ২০২২ সালে বিদ্যলায়ের এস এস সি পরীক্ষার্থীদের ফলাফল তুলে ধরেন এবং প্রধান অতিথির কাছে বিদ্যালয় অবকাঠামো ও অফিস সহায়ক সামগ্রীর জন্য আবেদন জানান।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে, তিনি আরো বলেন নারীরা এখন ঘরে সীমাবদ্ধ নয় কিছুদিন আগেই উদ্ভোধন হওয়া মেট্রোরেলের চালক তিনিও একজন নারী তাই বাঘাইছড়ি উপজেলার একমাত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশের উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য ছাত্রীদের পরামর্শ দেন। বিদ্যালয়ের চাহিদা অনুযায়ী ফটোষ্ট্যাট মেশিন ও একটি জেনারেটর প্রদানের আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।

আলোচনা সভা শেষে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিথিগণ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা বিএনপি-জামাতসহ ৮ প্রার্থীর

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে পাঁচ হাজার জনকে ইফতার ও রাতের খাবার বিতরণ

বাজার দর স্থিতিশীল রাখতে রাঙামাটিতে জেলা প্রশাসকের বাজার পরিদর্শন

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

কাউখালীতে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা ও র‌্যালী 

দীঘিনালায় বিজয় দিবসে ৭ বিজিবির চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ 

কাপ্তাই অংশীজনদের নিয়ে মৎস্য বিভাগের উদ্বুদ্ধকরণ সেমিনার

বাঘাইছড়িতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে প্রশিক্ষণ কর্মশালা

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: