শনিবার , ৪ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে-পুলিশ সুপার রাঙামাটি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৩ ৯:১৬ অপরাহ্ণ

‘কমিউনিটি পুলিশিং হচ্ছে অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্ব প্রতিষ্ঠার একটি পুলিশিং ব্যবস্থা । আমাদের দেশে পুলিশি কর্মকান্ডে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার মাধ্যমে কার্যকরভাবে অপরাধ প্রতিরোধের জন্য কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে’। রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এসব কথা বলেন।

আজ ৪ নভেম্বর কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখছিলেন।

“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে রাঙামাটি জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ অনুষ্ঠিত।

সকালে কোতয়ালী থানা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এর উদ্ধোধন করা হয়। পরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০১ এপিবিএন রাঙামাটির সহঃ অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ তরিকুল ইসলাম, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান, রাঙামাটি জেলা কমিউনিটি পুলিশিং কার্যকরি কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মহসিন রানা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে প্রায় ৮৫০ জনের বিপরীতে ০১(এক) জন পুলিশ সদস্য আইন-শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করেন, যা অত্যন্ত কষ্টসাধ্য। এরই ধারাবাহিকতায় পুলিশিং কার্যক্রমকে আরো সহজতর করার লক্ষে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম চালু করা হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির গুরুত্ব ও সমাজের অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা অপরিসীম। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজতর হয়। সমাজ থেকে মাদক, জঙ্গী, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে রাঙামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য (সিপিএম)’কে পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলার সকল থানায় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ খ্রিঃ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি পুলিশিং এর সদস্যসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার-২

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে দুদকের অভিযান

ইয়ুথ জার্নালিস্টস্ ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

সরকার কাপ্তাই ও পাহাড়ী পরিত্যক্ত জায়গায় নতুন নতুন সোলার প্ল্যান্টের উদ্যোগ নিয়েছে–সচিব

দীঘিনালার আওয়ামী লীগের ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাবিপ্রবি’র নতুন ভিসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিখোঁজ’র ৪৫ ঘন্টা পর গৃহবধূ মৌমিতা তনচংগ্যার লাশ পাওয়া গেলো ওয়াগ্গাছড়া খালে

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

প্রতিটি থানায় গৃহহীনদের ঘর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

error: Content is protected !!
%d bloggers like this: