বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১৫, ২০২৩ ৬:০৪ অপরাহ্ণ

 

আগামী ২রা ডিসেম্বর ২০২৩খ্রি: ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

আলোচনা সভায় পার্বত্য জেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সঞ্চালনায় ভারত প্রত্যাগত শরণার্থী বিষযক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে মূখ্য নির্বাহী কর্মকতা সুমন চৌধুরী, সহকারি পুলিশ সুপার সৈয়দ মোমিদ রায়হান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য যথাক্রমে শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, নীলোৎপল খীসাসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মিডিয়ার কর্মীরা।

পার্বত্য চুক্তি খাগড়াছড়িবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী দিবসটিকে প্রত্যেক বছরের ন্যায় যথাযথ মর্যাদায় পালনে জেলার সকল স্তরের সর্বাত্মক সহযোগিতামূলক অংশগ্রহণ কামনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ২৫ সদস্যের কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন

রাজস্থলীতে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা, প্রস্তুত ৩ আশ্রয়কেন্দ্র

নববর্ষের রংঙ লেগেছে পাহাড়ে, রাঙামাটিতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা

শেখ হাসিনার কবরও জুটবে না বাংলাদেশের মাটিতে–সারজিস আলম

খাগড়াছড়িতে পুলিশের উপর হামলার অভিযোগে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হ্রদের পানি বিপদসীমায়, লংগদুতে বন্যার শঙ্কা !

খাগড়াছড়িতে বিসিকাতাল উপলক্ষে “তৈবুংমা -অ -খুম বকনাই” উৎসব পালন

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট শুরু

কাপ্তাইয়ে মন্দির পরিদর্শনে ইউএনও মো. মহিউদ্দিন 

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

error: Content is protected !!
%d bloggers like this: