শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে পড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৩ ৭:৪৫ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর কয়লার ডিপু সংলগ্ন কর্ণফুলী নদীতে নৌকা হতে পড়ে  ১২ বছরের  এক মাদ্রাসা পড়ুয়া শিশু  নিখোঁজ হয়েছে। তার নাম তাহসিন। সে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিতাপুর এলাকার আবুল হাসেম এর ছেলে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায়  এই ঘটনা ঘটে।

নিখোঁজ তাহসিন  চিৎমরম ইউনিয়নের বগারচর এলাকার বগারচর হাক্কানি হেফজখানায় হেফজ বিভাগে অধ্যায়নরত ছিল বলে জানান হেফজখানার পরিচালক মো: শহীদুল ইসলাম।

তিনি আরোও বলেন,  ছেলেটি কাউকে না জানিয়ে   বাড়ী যাওয়ার উদ্যোশে  ছোট ডিঙ্গি নৌকায় করে কর্ণফুলী নদী পার হতে গিয়ে কেপিএম কয়লার ডিপু এলাকা সংলগ্ন নদীতে পড়ে যায়।  সাথে সাথে আমি খবর পাওয়ার পর ৯৯৯ এ পুলিশকে খবর দিই। সাথে সাথে কাপ্তাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নৌবাহিনীর ডুবুরিদল  ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

এদিকে ঘটনা ঘটার পর বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ঘটনাস্থলে পৌঁছান এবং নৌবাহিনী ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ঘটনাস্থলে আসার জন্য বলেন।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটা উদ্ধারের জন্য সমন্বিত ভাবে কাজ করে যাচ্ছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত( সন্ধ্যা সাড়ে ৬.৪৫) কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির লেফটেন্যান্ট রাশেদ এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট নৌ ডুবুরি দল এবং কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ছেলেটাকে উদ্ধারে কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আইন শৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

পাহাড়ের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে ব্রাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন

রমযানে ন্যায্য দাম না নিলে ব্যবস্থা নেয়া হবে

ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে পরিবীক্ষণ কমিটির এ সভা- পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি বাইতুশ শরফ মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন তাজরিয়ান

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

রামগড়ে ৩ করাত কলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

সড়ক দখলমুক্ত ও ক্যাম্পাসে নিরাপত্তাসহ নানা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: