মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৬, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদায় রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসুচি পালন করেছে জেলা প্রশাসন।

কর্মসুচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এছাড়া জেলার সকল গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন ও স্হাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের স্মৃতিস্তম্ভ এবং বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বীর মুক্তিযোদ্ধারা এসময় পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল আটটায় রাঙামাটি মারী স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, কাবাডি ও অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, ইফতার মাহফিল, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থণা, বিনোদনকেন্দ্র উন্মুক্ত রাখা ও মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

আট সংগঠনের স্মারকলিপি / রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

বাঙ্গালহালিয়ার ধুলিয়া-মুসলিম পাড়া রাস্তার বেহাল অবস্থা: দুর্ভোগে শত মানুষ

মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত উক্যছাইং মার্মাকে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই-এএসপি মাহমুদা বেগম

কেইউজে’র উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

নুনছড়ি মাতাই পূখিরী তীর্থ মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: