মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩, ২০২৪ ৯:৫২ অপরাহ্ণ

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারনে রাঙামাটি জেলার ৪ উপজেলায় পানি উঠেছে। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বাঘাইছড়ি, লংগদু, বরকল ও কাপ্তাই উপজেলার বেশির ভাগ এলাকায় পানি উঠেছে। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিদিনই কাপ্তাই হ্রদের পানি ছেড়ে দেওয়া হচ্ছে তার পরও মানুষের বাড়ি-ঘরে পানি উঠেছে।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, জেলার বাঘাইছড়ি, কাপ্তাই, লংগদু ও বরকল উপজেলার বেশীর ভাগ এলাকায় পানি উঠে ঘর-বাড়ি তলিয়ে গেছে। কেউ কেউ বাড়ি-ঘর ফেলে দিয়ে অন্যত্রে গিয়ে আশ্রয় নিয়েছেন। বাড়ি-ঘরে পানি উঠার কারনে গরু, ছাগল, হাস, মুরগি ও রোগিসহ বৃদ্ধ শিশু নিয়ে নিদারুণ কষ্টে পড়েছে তারা।

এদিকে এই ৪ উপজেলার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠেছে। যার কারনে বিদ্যালয় যেতে পারছে না শিক্ষার্থীরা। লংগদু, বাঘাইছড়ি, কাপ্তাই ও বরকল নিম্নাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্যার পানির কারনে বন্ধ করে দিতে হয়েছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে একহাটু পানি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে শিক্ষার্থীরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে লংগদু উপজেলা বন্যায়-আশ্রয় নিয়েছে- ঝর্ণাটিলা প্রাঃ বিঃ বিদ্যালয়, ফোরেরমুখ সঃ প্রাঃ বিঃ, ভাইবোনছড়া সঃ প্রাঃ বিঃ, বগাচতর সঃ প্রাঃ বিঃ, মাইনীমুখ সঃ প্রাঃ বিঃ, মোহাম্মদপুর সঃ প্রাঃ বিঃ, দক্ষিণ রহমতপুর সঃ প্রাঃ বিঃ,ঠেকাপাড়া সঃ প্রাঃ বিঃ, চাইল্যাতলী সঃ প্রাঃ বিঃ, গুলশাখালী মডেল সঃ প্রাঃ বিঃ, ভাসান্যাদম সঃ প্রাঃ বিঃ, ঘনমোড় সঃ প্রাঃ বিঃ, ইসলামপুর সঃ প্রাঃ বিঃ, রাজনগর সঃ প্রাঃ বিঃ, উল্টাছড়ি ২সঃ প্রাঃ বিঃ, হোসেনপুর সঃ প্রাঃ বিদ্যালয়।

ক্রমাগত লেকের পানিবৃদ্ধি পাওয়ায় রাস্তা ও চারপাশ ডুবে যাওয়ায় শিক্ষার্থী আসতে পারছে না এমন বিদ্যালয়- মোহাম্মদপুর সঃ প্রাঃ বিঃ, সোনারগাঁও সঃ প্রাঃ বিঃ, ভাসান্যাদম সঃ প্রাঃ বিঃ, মাইনী জারুল বাগান সঃ প্রাঃ বিঃ, ঘনমোড় সঃ প্রাঃ বিদ্যালয়। জুরাছড়িতে বন্যায় আশ্রয়ন্দ্রে হিসেবে ব্যবহৃত হচ্ছে ১টি বিদ্যালয় যেমন-ভূবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাঘাইছড়ি আশ্রয় কেন্দ্র হিসেবে শ্রেণি কার্যক্রম স্থগিত- কিশলয় সঃ প্রাঃ বিদ্যালয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

চন্দনাইশে বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

তিন পার্বত্য জেলাকে কফি ও কাজুবাদামের অঞ্চল বানানো হবে- পার্বত্য উপদেষ্টা

নানিয়ারচরে নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়িতে পুলিশী অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৭

কেপিএমের নতুন এমডি মইদুল ইসলাম

রাঙামাটিতে সওজ লেক ভিউ গার্ডেনে বৃক্ষরোপন

নানিয়ারচরে ২ দিন ব্যাপি পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ

কাউখালীতে সিএনজি অটোরিকসাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ছয় দফা দাবীতে কাপ্তাই স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

error: Content is protected !!
%d bloggers like this: