বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাংগালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে পূজা মান্ডপে সহায়তা প্রদান ও কঠোর নিরাপত্তার আশ্বাস

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি 
অক্টোবর ১০, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গ উৎসব উপলক্ষে রাজস্থলী উপজেলার বাংগালহালিয়া এলাকার ছাগল খাইয়া শ্রী শ্রী কৃষ্ণ মন্দির, কুটরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির ও বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজা মান্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাংগালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন স.ম মুবতাসিম মালিয়াত সৌধ এর উপস্থিতিতে মন্দিরের তিনটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দের উপস্থিতিতে আর্থিক সহায়তা প্রদান করার পাশাপাশি স্থানীয় মন্দির পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে শারদীয় দূর্গ উৎসবের সময় নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা করেন। এই সময় ক্যাম্প কমান্ডার পূজা উদযাপন পরিচালনা কমিটি কে পূজা চলাকালীন সময়ে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের আশ্বাস প্রদান করেন। ক্যাম্প কমান্ডার এবারের পূজায় নিরাপত্তা প্রদানে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার ও ড্রোন উড়িয়ে নিরাপত্তা প্রদান করা হবে বলে সকল কে অবগত করেন।

ক্যাম্প কমান্ডার ধর্মীয় অনুষ্ঠানে যে কোন ধরনের নাশকতা রোধে স্থানীয় জনগণকে তথ্য প্রদান করে সেনাবাহিনীকে সহায়তা করার ব্যাপার অনুরোধ করেন।

এই সময় কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে স্থানীয় হিব্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গ উৎসবের শুভেচ্ছা জানানো হয়৷ স্থানীয় হিদু ধর্মাবলম্বীদের তাদের প্রধান ধর্মীয় উৎসব সবাই যেন উৎসবমূহর ও আনন্দের সাথে পালন করতে পারে তিনি এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহায়তায় আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘুরে আসুন ঝর্ণার দেশ বিলাইছড়ি

ঈদগাঁওয়ে সেচ নালা বন্ধ, সবজি ক্ষেত ডুবে নষ্ট

ঈদগাঁওয়ে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার-৩

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ 

প্রথম কর্মদিনেই বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে জেলা পরিষদের চেয়ারম্যান

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে “হেমন্তের আমন্ত্রণ ” উৎসব অনুষ্ঠিত 

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের বাঘাইহাট বাজার বয়কট ঘোষণা

রাঙামাটি জেলা ছাত্রলীগের নব কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: