রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দেশীয় চোলাই মদসহ আটক -১

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২৪, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ একজন কে আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃত পংকজ দত্ত বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মো: মাসুদ।

ওসি জানান থানার এসআই মোঃ দেলোয়ার হোসাইন, এএসআই রবিউল আলম, এএসআই মোঃ আলাউদ্দিন, সঙ্গীয় ফোর্সসহ ইং গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭. ২০ মিনিট এ অভিযান পরিচালনা করে কাপ্তাই – চট্টগ্রাম সড়কের শিলছড়ি ভেলুয়া পাড়ার কালভাটের উপর হতে ৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ পংকজ দত্ত (৪৩) কে আটক করা হয়। সেই সাথে মদ পাচার কালে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামির  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রবিবার সকালে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: