বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২৫, ২০২৪ ১২:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ব্যাপ্টিস্ট চার্চে শুভ বড়দিন পালন করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় এসময়  খ্রীস্টিয়ান সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে প্রার্থনা এবং খ্রীস্ট সঙ্গীত পরিবেশন করেন।

চার্চের পালক রেভারেন্ট দিলিপ সরকার সমবেত প্রার্থনা পরিচালনা করেন। পরে সকাল সাড়ে ১০ টায় কেক কেটে শুভ বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল তানজিলুর রহমান ভুইঞা।

এ সময় রাঙামাটি জেলা সিভিল সার্জন  ডা: নুয়েন খিসা, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপু, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, ৪১ বিজিবি’র মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ, ওসি (তদন্ত) মোহাম্মদ অলিউল্লাহ, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো : জাকির হোসেন সহ মন্ডলির সদস্যরা উপস্থিত ছিলেন।

চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময়  শুভেচ্ছা বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং। সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর হরিনছড়া এলাকায় ৩ টি চার্চে শুভ বড়দিন উদযাপন করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির পথসভা

বাঘাইছড়ির মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

৫ম ধাপে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিলাইছড়িতে প্রাণী সম্পদ অফিস কর্তৃক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

ধর্ষকের শাস্তি বহালের দাবীতে রাঙামাটিতে ৩ ঘন্টার অবরোধ পালন

রাইখালী নারানগিরি বড় পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উঃনাইন্দাওয়ান্সা মহাথেরোর জীবনাবসান

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ৬

সোনারগাঁও ইউনিভার্সিটিতে মুটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজস্থলীতে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: