সোমবার , ১০ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ১০, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩ দোকান হতে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ এই অভিযান পরিচালনা করেন।

এসময় বাঙ্গালহালিয়া বাজারে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অস্বাস্থ্যকর খাবার রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (ক)৪৩ ধারায় ১হাজার টাকা, দই এর কাপে মেয়াদের কোন চিহ্ন না থাকায় এবং দোকানের ফ্রিজে অন্য ঔষুধের দোকানের মেডিসিন রাখায় মাতৃভান্ডার কুলিং কর্নার কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (ক) ৩৭ ধারায় ২ হাজার টাকা এবং কাপড়ের রং (টেক্সটাইল ডাইং) বিক্রি করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ (ক)৪৫ ধারায় মুদির দোকান আজিজ ষ্টোর কে ৩ হাজার টাকাসহ তিনটি দোকানকে সর্বমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজস্থলী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: নুরুল আমিন অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ও বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সকলে অভিযানে সহায়তা করেন।

এসময় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেব নাথ বাঙ্গালহালিয়া বাজারের সকল দোকানদারকে প্রথমবারের মতো সতর্ক করে, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অস্বাস্থ্যকর খাবার না রাখার নির্দেশ দেন। এবং তিনি জানান পরবর্তীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিজিবির অভিযানে রাঙামাটির সীমান্তে ভারতীয় নাগরিক আটক

তলাবিহীন ঝুড়ির দেশ আজ উন্নয়নের রোল মডেল-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে জাতীয়  প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নানিয়ারচরে অটোরিকশার ধাক্কায় শিশু আহত 

কাপ্তাই যুব উন্নয়ন অধিদপ্তরের ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও ৭ দিনব্যাপী মাশরুম বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন 

জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও কর্মচারীর বিদায় সংবর্ধনা

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জুরাছড়িতে আলোচনা সভা

জাতীয় শিশু দিবসে বাঘাইছড়িতে নানান আয়োজন

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে; নিহত ৬

কঠিন চীবর দানোত্তম উৎসবে মহালছড়ি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি, সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন

error: Content is protected !!
%d bloggers like this: