শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদ থেকে ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ

রাঙামাটি শহরের পোড়াপাহাড় এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মংরী রাখাইন  (৫০) নামে একজনের ভাসমান মরদেহ উদ্ধার। মংরী শহরের রিজার্ভ বাজার নাপ্পি ঘাটার এলাকার নাপ্পি ব্যবসায়ী। তবে মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আজ শুক্রবার (১৪ মার্চ) পোড়াপাহাড় এলাকার স’মিলের পাশে কাপ্তাই হ্রদে ভাসমান মরদেহ দেখতে পান স্হানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৃত মংরী রাখাইনের স্বজন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইনাইং বলেন- মংরী আমার ফুফুর স্বামী। সর্বশেষ বুধবার রাতে স্ত্রীর সাথে ফোনে কথা হয়েছে তার। এরপর থেকেই যোগাযোগ বন্ধ। আজ মরদেহ ভেসে উঠার খবর পেয়ে নিশ্চিত হয়েছি।

স্বজনরা জানান- সংসারে দুই ছেলে আর স্ত্রী রয়েছে তার। বড়ছেলে পুলিশে চাকরি আর ছোট ছেলে পড়াশোনা করছেন। তবে স্ত্রী থাকেন চকোরিয়ায়। একাই নাপ্পি ঘাটায় নাপ্পির ব্যবসা করতেন মংরী। নিয়মিত মদও খেতেন।

মংরীর প্রতিবেশি মো. আবুল (৪২) বলেন- কারো সাথে শত্রুতার কথা কখনই শুনিনি। তবে নিয়মিত মদ খেতেন। কেউ তাকে মেরে ফেলবে এটা মনে হয় না।

কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন- মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের বিক্ষোভ

মহালছড়িতে সিএইচটি জুম্ম ব্লাড ডোনার্স সোসাইটি উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্য সেমিনার

বাঘাইছড়িতে কলেজ ছাত্রদলের ৩৫ সদস্য কমিটি গঠনের দিনেই ২৪ জনের গনপদত্যাগ

রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

চন্দনাইশে মরহুম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণীর স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল

রাঙামাটিতে বিএনপি’র তিন নেতাকর্মীকে পিটিয়ে আহত

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

বাঘাইছড়িতে ১০০ হতদরিদ্র পরিবার পেলেন ইফতার সামগ্রী 

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের রামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শন

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: