বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দাবি আদায়ে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের  বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ১৬, ২০২৫ ১১:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইনস্ট্রাক্টর পদের ৩০ শতাংশ পদে ক্রাফট ইনস্ট্রাক্টর পদন্নোতি পেয়ে চাকরি করার রায় এবং ২১ সালের বিতর্কিত ক্রাফট নিয়োগের বিরুদ্ধে সারাদেশে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ এর ৬ দফা দাবির কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ, প্রতিবাদ মিছিল এবং কাপ্তাই সড়ক অবরোধ করা  হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২ টায় প্রতিবাদ মিছিলটি বিএসপিআই ক্যাম্পাস হতে শুরু হয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট প্রদক্ষিণ করে কাপ্তাই সড়কে এসে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় বিএসপিআই এর সি়ভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী, ইলেকট্রনিক ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম এবং প্রবীর রাতুল এর নেতৃত্বে বেলা আড়াইটা হতে ৫টা পর্যন্ত শিক্ষার্থী ক্যাম্পাস সংলগ্ন কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে নানা স্লোগান দিতে থাকে।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের বোঝানোর চেষ্টা করেন। এরপর ছাত্ররা তাদের দাবী সহ একটি স্মারকলিপি ইউএনও এর নিকট হস্তান্তর শেষে বিকেল ৫টায় সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান।

আন্দোলনরত শিক্ষার্থী ইমতিয়াজ আফসার চৌধুরী এই প্রতিবেদককে বলেন, তাদের দাবি গুলো পূরন না হওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষনা করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে দায়ের করা সকল অবৈধ মামলা বাতিল করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে ‘সুপার ফুড’ কিনোয়া চাষে সাফল্য

রিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নবগঠিত কমিটির অভিষেক

প্রাণ রক্ষার্থে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে এলেন বাংলাদেশে

কাপ্তাইয়ে নারানগিরিতে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

জেএসএসের ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মানিকছড়ির ওয়াকছড়িতে বৃদ্ধ দম্পতির বসতঘর আগুনে পুড়ে ছাই 

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

error: Content is protected !!
%d bloggers like this: