সোমবার , ২১ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে পুলিশে দিল ছাত্রদল নেতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

রাঙামাটিতে চাঁদাবাজির অভিযোগে খোরশেদ আলম লিটন নামে এক যুবদল নেতাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশে দিয়েছে ছাত্রদল নেতা। খোরশেদ শহরের ৯ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বলে জানা যায়। কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খোরশেদ কে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই চলছে’।

আজ (সোমবার, ২১ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের চিং-হ্লা মং মারী স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল। প্রত্যক্ষদর্শীরা জানান- চাঁদা আদায়ের সময় স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

৮নং স্টোডিয়াম এলাকার বাবুল ষ্টোর এর ওএমএস প্রতিনিধি এবং রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শাকিল অভিযোগ করে বলেন, আমি রাঙামাটিতে ওএমএস এর ব্যবসা পরিচালনা করি। খোরশেদ আলম লিটন দীর্ঘদিন ধরে যুবদলের পরিচয় ব্যবহার করে আমার কাছ থেকে চাঁদা দাবি করে আসছে। আজ সে আবারও চাঁদা নিতে এলে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। তখন আমিসহ স্থানীয়রা তাকে ধরে পুলিশকে খবর দেই। পরর্বতীতে কোতোয়ালি থানা পুলিশ এসে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

তাকে আটকের বিষয়ে এই প্রতিবেদক জানতে চাইলে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাহেদ উদ্দিন বলেন, ‘আমরা তো তাকে আটক করি নাই। আটক করেছে ছাত্রদল নেতা। আমাদের কে খবর দিয়েছে আমরা নিয়ে আসছি। আসলে ঘটনা কি জানি না। না জেনে কিভাবে বলবো। আগে জানি তারপর আপনাকে বলবো’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে যুব রেড ক্রিসেন্টের পিঠা উৎসব

জুরাছড়িতে চোরাই কাঠ ও বন্দুক উদ্ধার

পার্বত্য চট্টগ্রাম উপদেষ্টার সাথে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ

রমজান মাসে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয়ের বিশেষ কর্মসূচি

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিকসহ আটক-২

কাপ্তাইয়ে অবসরপ্রাপ্ত ৯ শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা

বাঘাইছড়ি বিএনপি’র সভাপতিসহ নয় নেতাকে বহিষ্কার: অপরাধ তদন্তে কমিটি গঠন

চন্দনাইশ বরকলে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ

চকরিয়ায় আসামী পুত্রকে না পেয়ে পিতাকে হত্যা চেষ্টার অভিযোগ

রেকর্ডীয় জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

error: Content is protected !!
%d bloggers like this: