বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ৭, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) বাঘাইহাট জোনের উদ্যোগে অর্ধশতাধিক পানিবন্দি হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ রানা, পিএসসি, অধিনায়ক, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোঃ আবু নাঈম খন্দকার, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন তাজরিয়ান, বাঘাইহাট বাজার কমিটির সভাপতি জনাব নাজিম উদ্দীন চৌধুরী, বাঘাইহাট বাজার কমিটির সহ- সভাপতি মোঃ রায়হান উদ্দিন, স্থানীয় ব্যাবসায়ী মোঃ ঈসমাইল হোসেন, বাঘাইহাট কাঠব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাবুল হোসেন, ০৪ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংকটের মুহূর্তে আমরা সকল ভেদাভেদ ভুলে একত্রে কাজ করলেই সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে। বাঘাইহাট জোন শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করাও আমাদের অঙ্গীকার। এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়াচরে বৈদ্যুতিক লাইন ঘেষে নির্মাণ হচ্ছে ভবন

রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই শ্রমিক অপহরণ

কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু / খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

চলে গেলেন রাবিপ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. প্রদানেন্দু

বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা নিহত

বাঘাইছড়ি পৌরসভার মেয়র প্রার্থী হতে চান শুক্কুর মিয়া

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

error: Content is protected !!
%d bloggers like this: