সোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়িসহ নিহত তিন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ,চট্টগ্রাম
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ উপজেলার সোনাই বটতল বাঁকে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের বউ-শ্বাশুড়িসহ তিনজন নিহত ও বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়া এলাকার ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামিমা আকতার (৪২) এবং ওষুধ কোম্পানি অপসোনিন এর এমআর মোঃ শরীফ (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। নিহতরা সিএনজিযোগে চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে ডাক্তার দেখিয়ে চন্দনাইশ পৌরসভাস্থ বাড়িতে যাচ্ছিলেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও ঘাতক ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু রাজনগর ব্যাটালিয়নের (৩৭ বিজিবি) অভিযানে অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়িতে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

সাজেকে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

মা হৃদরোগে আক্রান্ত, বাবা দিনমজুর: চার মাস বয়সী শিশু সন্তানের দায়িত্ব সেনাবাহিনী

ঈদগাঁও উপজেৱা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের মা’র মৃত্যুতে শোক

সাবেক এমপি দীপংকর ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

কাপ্তাইয়ে কৃষকদের মাঝে ৯ হাজার আনারস চারা বিতরণ

দীঘিনালায় ছাত্রলীগের এক নেতার পদত্যাগ

error: Content is protected !!
%d bloggers like this: