শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘুষ ছাড়াই ঘরে ঘরে চাকরি হবে– রাজস্থলীতে দীপেন দেওয়ান

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
নভেম্বর ৭, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও প্রশাসনে স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ২৯৯ নং রাঙামাটি আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

তিনি বলেন, “বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে চাকরি বা সুযোগ পেতে কারও ঘুষ দিতে হবে না। যোগ্যতা ও মেধাই হবে নিয়োগের একমাত্র মানদণ্ড। আমরা চাই—দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন এবং সবার জন্য সমান সুযোগ।”

দীপেন দেওয়ান আরও বলেন, “পার্বত্য অঞ্চলে সব সম্প্রদায়ের মানুষকে আমরা এক পরিবারের সদস্য হিসেবে দেখি। তাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। দেশের উন্নয়ন হবে কারও বাদ দিয়ে নয়, সবাইকে সঙ্গে নিয়েই।”

আজ শুক্রবার (৭নভেম্বর) সকালে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মংঞোই মারমা।

এসময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহিল মাসুম, রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলনসহ উপজেলা যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল ও তাঁতিদলের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ একসাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকট কাটিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এ জন্য সকল নেতাকর্মীকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরও ত্বরান্বিত করার এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

কাউখালীর বেতবুনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাবিপ্রবি সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ রিজেন্ট বোর্ড এর বিশেষ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইউনুছ এখন সফল মাছ চাষী

রুমায় শীতবস্ত্র ক্রয়ের জন্য নগদ অর্থ বিতরণ

নানিয়ারচরে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা

রাজস্থলীতে অবৈধ স্পিরিট বিক্রির দায়ে দুই দোকানকে জরিমানা ও কারাদণ্ড

রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

error: Content is protected !!
%d bloggers like this: