সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২৭ হাজার ঘনফুট বালি জব্দ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৫, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়ায় অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় ২৬ হাজার ৮০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। তবে জড়িতরা সরে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে  কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) ঈদগাঁওর অতিরিক্ত দায়িত্বরত  শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামাবাদ গজালিয়া এলাকায় অবৈধ বালি মহালে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ বালি জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৬ হাজার ৮০০ ঘনফুট বালি জব্দ করা হয়েছে। জব্দকৃত বালি বিধি মোতাবেক প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  তাছাড়া অবৈধ বালি উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে ঈদগাঁও থানার এএসআই নজরুল ইসলাম,  ঈদগাঁও, ভুমি অফিসের সহকারী কর্মকর্তা আবদু জব্বার, আবদু শুক্কুরসহ পুলিশের একটি টিম অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বিদেশী দম্পতি কন্যার জন্মদিন উদযাপন

রাঙামাটিতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু

মদ ও গাঁজাসহ কাপ্তাইয়ে এক ব্যক্তি আটক

ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির নানিয়ারচরে ওরিয়েন্টেশন

ইউটিউবের কল্যাণে জুরাছড়িতে মাশরুম চাষের ভাগ্য বদলাতে তিন উদ্যোমী নারী

দুর্গাপূজার ছুটিতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় কাপ্তাই, আগেই বুকিং শেষ অধিকাংশ রিসোর্টে

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

গুইমারাতে কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার

বরকলে ২৬টি স্কুলে জোড়াতালির সংস্কার কাজ শেষ; দুর্নীতিমুক্ত অফিসার চান শিক্ষকরা

error: Content is protected !!
%d bloggers like this: