মঙ্গলবার , ১০ মার্চ ২০২৬ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ১০, ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে আজ মঙ্গলবার  ১০ মার্চ লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, তৈল, ছোলা, মুড়ি, সেমাই ও খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ কর্মসূচির মাধ্যমে পবিত্র রমজান মাসে অনগ্রসর পরিবারগুলোকে সহায়তা প্রদান এবং তাদের মাঝে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

উক্ত কর্মসূচিতে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ তাজুল ইসলাম উপস্থিত থেকে পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এসময় তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এসময় জোন কমান্ডার বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব।

এ উদ্যোগের জন্য স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনী এবং লক্ষীছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের জনগণের কল্যাণ ও মানবিক সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বদরখালী সমিতির নির্বাচনে লড়বেন ৩২ প্রার্থী, প্রতীক বরাদ্দের আগেই প্রচারণা

কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

কাপ্তাইয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন 

বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা সংকটে সাজেকবাসী পাশে দাঁড়িয়েছন ৫৪ বিজিবি

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করব: পার্বত্য প্রতিমন্ত্রী

নানিয়ারচরে  স্বাধীনতা দিবস পালিত

খাগড়াছড়ি জেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান: অতীত আর ভবিষ্যত না মিলুক– প্রদীপ চৌধুরী

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে নতুন দুই জাত ধান চাষে সফলতা

বিএনপি পাহাড়ে অশান্তি সৃষ্টি করতে চায়-কুজেন্দ্র লাল

কাপ্তাইয়ে পলাতক আসামী গ্রেফতার 

error: Content is protected !!
%d bloggers like this: