বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
এপ্রিল ৮, ২০২৬ ১১:২৮ অপরাহ্ণ

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে দুই দিন দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলায় উপজেলার ৩ টি কলেজ ও ১৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।

মেলায় অংশগ্রহণ করে আমানতছফা বদরুন্নেছা মহিলা ডিগ্রী কলেজ ‘বেইস ডোর লক সিস্টেম’ প্রকল্প প্রদর্শন করে কলেজ ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে বেগম গুল চেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ ‘নিইও ডায়নামিস’ প্রকল্প প্রদর্শন করে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় বরকল আব্দুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অধিকার করে। বিজ্ঞান অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাতুল তাসনিম রিচি এবং মাধ্যমিক পর্যায়ে বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিজাতুল হাসান প্রথম স্থান অধিকার করে।

গতকাল সকাল ১০টায় চন্দনাইশ উপজেলার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিকালে উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার বিপিন চন্দ্র রায় এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান প্রমূখ।

এসময় প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রাজিব হোসেন বলেন, “স্মার্ট ও উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আগামী বাংলাদেশ গড়ার সংগ্রামে এই শিক্ষার্থীরাই নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর ও বিজ্ঞান মনস্ক হতে হবে। এই ধরণের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে তৈরি করতে সক্ষম হবে শিক্ষার্থীরা।”

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী প্রতিষ্ঠানসমূহ এবং শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. রাজিব হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তিশৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১ আহত ১৬

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ একজন আটক

পেকুয়ায় বনবিভাগের অভিযানে অবৈধ পাকাবাড়ি উচ্ছেদ

নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে পুণ্যানুষ্ঠান

ওয়াগ্গার নোয়াপাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত 

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

দীঘিনালায় কিশোরীদের  স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে সার্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে অবহিতকরণ সভা

মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১

error: Content is protected !!
%d bloggers like this: