শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে বাঘাইছড়িতে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ২৪, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ

ক্রীড়ার প্রাণবন্ত আহ্বান “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে খেলতে চল” এই বার্তাকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়িতে অনুষ্ঠিত হয়েছে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ। এটি শুধু একটি খেলা নয়, বরং মাদকবিরোধী সচেতনতার শক্তিশালী এক সামাজিক উদ্যোগ হিসেবেও গুরুত্ব পেয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বাঘাইছড়ি মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাঘাইছড়ি ফুটবল একাডেমি ও গোমতি ফুটবল একাডেমি। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও গতিময় ফুটবল প্রদর্শন করে। দ্রুত পাসিং, দারুণ সমন্বয় এবং পাল্টাপাল্টি আক্রমণে মাঠজুড়ে তৈরি হয় তুমুল উত্তেজনা, যা দর্শকদের প্রতিটি মুহূর্তে প্রাণবন্ত করে। নির্ধারিত সময় শেষে ২-২ গোলের সমতায় শেষ হয় ম্যাচের মূল পর্ব।

প্রীতি ম্যাচে হিল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন ২৭ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।

স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। মাঠে গড়ে ওঠা এই সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক বার্তাই একটি মাদকমুক্ত সমাজ গঠনের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল

রামগড়ে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

এমপি দীপংকরের সাথে কাপ্তাই সীতা দেবী মন্দিরের নব নির্বাচিত সভাপতি সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি জেলা প্রশাসকের কম্বল বিতরণ

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

দীঘিনালায় সেগুন কাঠ বোঝাই জীপ গাড়ি উল্টে গুরত্বর আহত ৩

বিলাইছড়িতে আনন্দ মুখর পরিবেশে কাব কার্ণিভাল অনুষ্ঠিত

শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালন

error: Content is protected !!
%d bloggers like this: