বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী, সিগন্যালস, অধিনায়ক কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

বিজিবি আরও জানায়, কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে।
দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পর্যটকশূন্য রাঙামাটি: নির্দেশনায় ব্যবসায়ীদের হতাশা

লংগদুর কাট্টলী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

রাঙামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে ১৫ কোটি টাকা ব্যয়ে ৪টি ব্রীজের উদ্বোধন

চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‎লংগদুতে তাঁতীদলের উদ্যোগে এমপি প্রার্থী দীপেন দেওয়ানে পক্ষে প্রচার প্রচারণা

চন্দ্রঘোনা থানার অভিযানে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: