শনিবার , ২১ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের উন্নয়ন বোর্ডের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ২১, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং শনিবার (২১ মে) সকালে কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়ায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন করেছেন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।

এ সময় তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের (পাচউবো) অর্থায়নে রাঙামাটি-বান্দরবান সড়ক হতে বড়খোলা পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প উদ্বোধন, বড়খোলা পাড়া বৌদ্ধ শাসন রক্ষিত বৌদ্ধ বিহারের ঘ্যাংঘর উদ্বোধন, বড়খোলা পাড়া রাইখালী ছড়ার উপর নব নির্মিত সেতু নির্মাণের উদ্বোধন, বড়খোলাপাড়া সেচনালা নির্মাণ এবং কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ডংনালা শাক্যমুনি বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের এর সভাপতিত্বে এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদ এর চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও সদস্য দীপ্তিময় তালুকদার কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, ভিক্ষু সংঘ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

চন্দনাইশে রাস্তা সংস্কারের অভাবে চলাচলে ১০ হাজার মানুষের দুর্ভোগ

রাজস্থলীতে কিশোরীরা পেল জরায়ুমুখ ক্যান্সারের টিকা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সবচেয়ে বড় ঝুঁকি ‘গুজব’-রাঙামাটি জেলা প্রশাসক

রাঙামাটি শহরে অগ্নিকান্ডে দোকানপাট পুড়ে ছাই 

বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের সনদপত্র বিতরণ

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে / কাউখালীতে যুবদল-বিএনপির দুই নেতার পদ স্থগিত

রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২৫ দিন পর বাড়ি ফিরলো প্রবাসী শহিদের লাশ

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: