শনিবার , ২৮ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
মে ২৮, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

 

“২০৩০ সালের মধ্যে মাসিক বা ঋতুস্রাব কে জীবনের একটি স্বাভাবিক বিষয়ে পরিনত করা” এর এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলার রাজস্থলীতে সারাদেশের ন্যায় যথাযথভাবে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকাল ১০ টায় তাইতং পাড়া কিশোরী ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.রুইহলা অং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

এছাড়াও স্থানীয় সাংবাদিক, হিল ফ্লাওয়ারের প্রকল্পের সংশ্লিষ্ট্য কর্মকর্তা, কর্মচারী ও কিশোর কিশোরী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, নারীদের ঋতুস্রাব বিষয়ে শেয়ার করে তিনি বলেন, নারীদের মাসিক কিংবা ঋতুস্রাব বিষয়ে সাম্যক ধারণা না থাকায় ও সমাজের নানান কুসংস্কারের কারণে প্রতিবছর দেশের বিভিন্ন স্থানে অনেক নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এ রোগের পরিত্রাণে সকলে একযোগে কাজ করতে হবে।

এ সময় সভাপতি ডাঃ রুইহলাঅং মারমা বলেন, মাসিক কোনো রোগ নয়, প্রতিটি নারীর জীবন চক্রের এটি একটি অংশ। তাই প্রতিটা মেয়ে যাহাতে মাসিক কিংবা ঋতুস্রাবের বিষয়ে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক ও সচেতনতার বৃদ্ধির পরিবারের মা, দিদিসহ সকলে অবদান ভূমিকা রাখার খুবই জরুরি দরকার।

প্রকল্প সমন্বয়কারী হিলারী ত্রিপুরা বলেন, ঋতুস্রাবের সময়ে খুব বেশি রক্তক্ষয় হলে ক্লান্তিবোধ থাকবে, বিশ্রাম নিতে হবে। জোর করে কাজ করা যাবে না।

এ সময় হিল ফ্লাওয়ারের প্রোগ্রাম অফিসার ট্রেনার এ্যাপি চাকমা, উপজেলা প্রোগ্রাম ফ্যাসিলেটর নুমেচিং মারমা, প্রমিলা চাকমা পি এফ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে জন সচেতনতা বিষয়ক একটি নাটিকা উপস্থাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বিশ্ব রেডক্রিসেন্ট  দিবস পালন

কাপ্তাইয়ে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মেলন

শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে মানসিক রোগীর দায়ের কোপে ট্রাক্টর চালক খুন; উত্তেজিত জনতার পিটুনীতে ঘাতক খুন

রাঙামাটিতে সামাজিক ও রাজনৈতিক সম্প্রীতিবিষয়ক পরামর্শ সভা

চাহিদা মতো চাদাঁ প্রদান না করায় আঞ্চলিক দলের বাঁধার মুখে কাপ্তাই লেকে মাছ ধরা বন্ধ

পাহাড়ে প্রাণ প্রকৃতি ধংসে বিপাকে পড়েছে পাহাড়িরা

জনগণকে সাথে নিয়েই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে- আবদুল আলীম

রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

বাঘাইছড়ি পাহাড়ী ছাত্র পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: