রবিবার , ১২ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনায় আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে নৌকার প্রার্থী ও মেম্বারপ্রার্থীকে জরিমানা 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১২, ২০২২ ১০:৫৬ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে বিশাল বহরে মিছিল করার অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী আক্তার হোসেন মিলনকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অন্যদিকে ৭ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো.আবুল হোসেনকে একই অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ জুন) সন্ধ্যা ৭. ৩০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম,কয়লারডিপো,বারোঘোনিয়া,কলাবাগান,সিনেমা হল এলাকা,মিশন এলাকায় অভিযান পরিচালিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বরত আচরণ বিধির নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন ।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সময়ে ইউপি নির্বাচনের মিছিল করার অভিযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১১ এর ২ লঙ্ঘন করায় ৩১ (২) ধারা মোতাবেক এই দন্ড দেওয়া হয়।

এসময় কাপ্তাই নির্বাহী কর্মকর্তা অফিসের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যায় নিহত শিশুদের পরিবারের মাঝে অনুদান প্রদান

জুরাছড়িতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লংগদুতে ৫০৯ পরিবারের মাঝে বিনামূল্যে সৌর বিদ্যুৎ বিতরণ

রামগড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ 

পিতার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

বাঘাইছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বন্যহাতি হত্যার দায়ে বন বিভাগের থানায় মামলা  

কাপ্তাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচী পরিদর্শনে ইউএনও

error: Content is protected !!
%d bloggers like this: