শুক্রবার , ২২ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২২, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানার ৮নং পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৪১৪ ঘনফুট অবৈধ বিভিন্ন জাতের কাঠ আটক করেছেন সেনাবাহিনী।

২১ জুলাই (বৃহস্পতিবার ) রাত ০৭টায় বাঘাইহাট জোন (৬ ইস্ট বেঙ্গল), জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি, এর নির্দেশে মাসালং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার-ওয়ারেন্ট অফিসার মাসুক কাজী এর নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, সাজেক থানার ৮নং পাড়া এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছেন সেনাবাহিনী।

কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনা স্থান হতে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা জনাব শেখ ফারুক আহম্মেদ বলেন-পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে আমরা একক ভাবে কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।তথ্যের ভিক্তিতে প্রায় সময় আমরা সেনাবাহীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে থাকি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।আটককৃত কাঠগুলো সাজেক থানা বাঘাইহাট রেঞ্জে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

বাঘাইহাট জোনের জোন কমান্ডার এর সাথে ফোনালাপে কথা বলে জানা যায় তিনি বলেন পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিতা অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

আগুনে পুড়ে গৃহহীন ক্যাথোয়াইচিংকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

সাজেক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

সিত্রাংয়ের ক্ষতি কমাতে হ্রদে নৌ চলাচল বন্ধ; পাহাড় ধস ঝুঁকিপ্রবন এলাকায় সতর্কতা

কেএনএফের সন্দেহভাজন আরও তিনজনকে গ্রেপ্তার

কাপ্তাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও  টেউটিন বিতরণ

কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি কাশেম যাত্রাবাড়ী থেকে গ্রেফতার

বিলাইছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ 

রাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: