সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২৩, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে লংগদু উপজেলা বিএনপি।

সোমবার( ২৩ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন লংগদু উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু নাছির, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক দেবমতি চাকমা সহ উপজেলা বিএনপির সিঃ যুগ্ন সম্পাদক এম এ হালিম, মোঃ, সৈয়দ ইউনুছ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

বিতরণকৃত এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি চিনি,১ লিটার তৈল,২ কেজি আলু,১ কেজি লবণ,১ কেজি আটা, ২ কেজি পিঁয়াজ ইত্যাদি।

উল্লেখ্য গত ২১জানুয়ারি সন্ধ্যা ৫ টার সময় অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৩কোটি টাকা। তারই প্রেক্ষিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি মেডিকেলের অধিকাংশ ডাক্তার রোগীর দেখেন না জেনারেল হাসপাতালে

কাপ্তাইয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জুরাছড়িতে ম্যালেরিয়া প্রতিরোধে এ্যাডভোকেসি সভা

জুরাছড়ি শুকনাছড়ি বেনুবন বৌদ্ধ বিহারে চীবর দান সম্পন্ন

ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বাঘাইছড়ি পাহাড়ী ছাত্র পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে- লুৎফুর রহমান কাজল

রাঙামাটিতে পাহাড় ও সমতল আদিবাসীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান / জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

error: Content is protected !!
%d bloggers like this: