বুধবার , ৫ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়ির প্রত্যন্তগ্রাম-ওয়াসুতে বিন্দু বিদ্যানিকেতন-এর উদ্যোগে পরিবেশ আলোচনা, কার্টুনপ্রদর্শনী, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ৫, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার প্রত্যন্তগ্রাম ওয়াসু ১নং রাবারবাগান এলাকায় সামাজিক উদ্যোগে পরিচালিত শিক্ষাঙ্গন বিন্দু বিদ্যানিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্ব পরিবেশ দিবস। আর এই উপলক্ষে পরিবেশ আলোচনা, কার্টুন প্রদর্শনী, বৃক্ষরোপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক রাজীব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্য কমল কৃষ্ণ ধর এবং “এক কোদাল মাটিতে একটা পৃথিবী থাকে ”শীর্ষক আলোচনায় আলোচনা করেন পিঠাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’র প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।

অনুষ্ঠানে আলোচকগণ বলেন, ‘আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের চারপাশে কত কত প্রাণ থাকে? পৃথিবী নামের এই গ্রহটাকে বাসযোগ্য করে তুলতে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী নিয়মিত ভূমিকা রাখছে। আমরা সেভাবে কখনো খেয়াল না করলেও এসব প্রাণের উপস্থিতি ও ভূমিকা অস্বীকারের কোন উপায় নেই।

এমনকি আমাদের অজান্তেই প্রতি কেজি মাটিতে প্রায় দুই বিলিয়ন ক্ষুদ্র অনুজীব মাটিকে উর্বর করার কাজ করে যাচ্ছে, এসব অনুজীব আমরা চোখে দেখিনা বটে কিন্তু তাদের অনুপস্থিতিতে মাটিতে কোন উদ্ভিদই জন্মাবে না। এক কোদাল মাটিতে একটা পৃথিবী থাকে। এমনভাবেই প্রকৃতিতে আরো অনেক উপাদান রয়েছে। যেগুলো আমাদের পৃথিবীকে বাসযোগ্য রাখার কাজটি করে যায়।

এই যে ধরুণনা, ব্যাঙের ছাতাকে দেখে নিতান্ত অপ্রয়োজনীয় মনে হলেও মৃতপ্রাণী বা গাছপালাকে পঁচিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলে মাটির উর্বরতা বৃদ্ধি করার পাশাপাশি উদ্ভিদের সাথে খাবার লেনদেনের সম্পর্ক গড়ে তোলে ব্যাঙের ছাতা বা ছত্রাক আমাদের পরিবেশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাপকে আমরা ক্ষতিকর ভেবে ভয় পেলেও সাপ কিম্বা সাপের মতো আর সব সরীসৃপ প্রাণীও কিন্তু প্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইঁদুর, ব্যাঙসহ বেশিরভাগ ছোট প্রাণীই সাপের মুলখাদ্য। ফলে কৃষি জমিতে ইঁদুরের প্রকোপ কমাতে কিম্বা ফসলকে ইঁদুরের হাত থেকে রক্ষা করতে সাপের জুড়ি নেই।

আলোচনা ছাড়াও অনুষ্ঠানে প্রদর্শীত হয় পরিবেশ সচেতনতামূলক কার্টুন, পোষ্টার। রোপিত হয় গাছ এবং পরিবেশিত হয় সচেতনতামূলক সাংস্কৃতিক পরিবেশনা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মামলায় ৭ হাজার টাকা জরিমানা আদায়

কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিরাপত্তায় থাকবে বিজিবির দুই প্লাটুন

কাপ্তাই হ্রদের পানি ধীরগতিতে কমায় ব্যাহত হতে পারে বোরো মৌসুমে ধান চাষ

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

জুরাছড়িতে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম

দীঘিনালায় বন্যার্তদের খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছে বিএনপি

হাজার হাজার মানুষের রক্তের উপর পা দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে: ওয়াদুদ ভূইয়া

কুকি চীন সমস্যা নিরসনে শান্তি প্রতিষ্ঠা কমিটির সংবাদ সম্মেলন

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ পার্বত্য উপদেষ্টার

error: Content is protected !!
%d bloggers like this: