বুধবার , ৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সোনারগাঁও ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের যৌথ কর্মশালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জানুয়ারি ৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

সোনারগাঁও ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC) যৌথ উদ্যোগে “Preparation for Accreditation: Documentation and Evidence” শীর্ষক কর্মশালা সোনারগাঁও ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালাটি BAC কর্তৃক আয়োজিত হয় এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর সহযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটি বাস্তবায়ন করেছে। কর্মশালাটিতে আর্থিক সহযোগিতা করে HEAT Project UGC। কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও পেশাদারভাবে পরিচালনা এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় সঠিক ডকুমেন্টেশন ও প্রমাণ সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ একরামুল ইসলাম, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন BAC-এর পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. এস. এম. কবির। এছাড়াও উপস্থিত ছিলেন BAC-এর সচিব প্রফেসর এ.কে.এম. মুনিরুল ইসলাম, পরিচালক প্রফেসর নাসির উদ্দীন আহম্মেদ, ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর বুলবুল আহমেদ, নৌ স্থাপত্য ও সামুদ্রিক প্রকৌশল বিভাগের প্রধান প্রফেসর খবিরুল হক চৌধুরী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)-এর পরিচালক প্রফেসর মোঃ মোস্তফা হোসেন এবং বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ। কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. মোঃ মাসুদ রানা।

প্রধান অতিথি বলেন, “কোয়ালিটি অ্যাস্যুরেন্স মানে আমাদের কাছে কিছু মানদণ্ড আছে, কিন্তু তা ধারাবাহিকভাবে উন্নত করতে হবে। আউটকাম-বেসড এডুকেশন (OBE) কারিকুলাম শিক্ষার্থীদের দক্ষ ও গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজাইন করা হয়েছে। সাফল্যের প্রকৃত মাপকাঠি হলো শিক্ষার্থীরা কতটা শিখেছে, শুধুমাত্র আমরা যা শিখিয়েছি তা নয়।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়ির রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সংকট কাটেনি চার দশকেও

টাকার বিনিময়ে যাবজ্জীবন সাজা ভোগ করছেন নকল সোহাগ: র‍্যাব

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

পার্বত্য জেলাগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছাতে হেলিকপ্টার চান ইসি কর্মকর্তারা

রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে– ধর্ম উপদেষ্টা

সুবিধাভোগীদের সাথে রাঙামাটি ব্লাস্ট’র মতবিনিময় সভা

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

নির্মাণকাজের দীর্ঘসূত্রতায় / দুই মাস ধরে খাগড়াছড়ি ১০০ শয্যা হাসপাতাল সড়ক বন্ধ, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

পাহাড়ে ভ্রমণ কতটা নিরাপদ, ভ্রমণে সেনাবাহিনীর ভূমিকা কোন পথে?

error: Content is protected !!
%d bloggers like this: