রবিবার , ১৩ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২২ ৫:৪৭ অপরাহ্ণ

 

রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির সমাবেশ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর রবিবার সকালে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাস, সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী জেলা আনসার ও ভিডি এ্যাডজুটেন্ট অফিসার ফয়জুল বারী।

প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার সহ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম সরদার।

সমাবেশে প্রধান অতিথি সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃদা) ফয়জুল বারী বলেন, আনসার সদস্য নির্বাচন তথা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরা দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো সুনাম ও নিষ্টার সাথে এ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ নির্বাচনে আপনারা দায়িত্ব ও কর্তব্যের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাবেন।

সমাবেশে ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা অংশ নেন। পরে কর্মক্ষেত্রের ভালো কাজে স্বীকৃতির স্বরূপ আনসার সদস্যদের মাঝে সাইকেল, ছাতা, বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৫৪ বছরের পুরোনো কর্ণফুলী সার্বজনীন মাতৃমন্দির জরাজীর্ণ, সংস্কারের দাবি

অনিয়মের অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে-কাজল তালুকদার

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে আঞ্চলিক পরিষদের সামনে মানববন্ধন

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

কাপ্তাইয়ে ইটভাটাকে ৬৫ হাজার টাকা জরিমানা 

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

রাজস্থলীতে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্ব স্যানিটেশন ও হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি পৌরসভার র‍্যালী ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: