বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ২৫, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার সময় নৌকাডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এঘটনা ঘটে।

নিখোঁজ’রা হলেন- বাসলংবে খুমী (৪৫), লংরে খুমি (মহিলা) ২১ ও চয়অং ছাই খুমি (৩০)। তারা সবাই রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। পরে বিকালে বাড়ি ফেরার পথে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিয়ে ৩ জন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ার ফলে আগামীকাল ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিতে ১৩৬৬ পরিবার, সদরে খোলা হয়েছে ৭৭টি আশ্রয় কেন্দ্র

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাই প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আন্তর্জাতিক  যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নারী ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত 

ছয় দফা দাবীতে বিলাইছড়িতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি: মাঠ পর্যায়ে সকল টিকা কার্যক্রম বন্ধ

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ

error: Content is protected !!
%d bloggers like this: