রবিবার , ২৪ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ের চাঁদাবাজি বন্ধ করতে নৌকার বিকল্প নেই – কুজেন্দ্র লাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৪, ২০২৩ ৫:১৯ অপরাহ্ণ

খাগড়াছড়ি আসনের নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, যাঁরা পাহাড়ের মানুষের ওপর চাঁদাবাজি জারি রেখেছে, যাঁরা মানুষকে জিম্মি করে রাখছে এবং উন্নয়ন বাধাগ্রস্ত করছে; তাদের এই নির্বাচনের মাধ্যমে প্রতিহত করতে হবে।ভয়কে জয় করে সাহস নিয়ে ভোটকেন্দ্রে এসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাহাড়ে চলমান অগ্রগতি অব্যাহত রাখতে হবে

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বিশেষ করে এক সময়ে পিছিয়ে থাকা পার্বত্যঞ্চলের মানুষ আজ উন্নয়নের সুফল পাচ্ছে। শান্তিচুক্তির ফলে পাহাড়ের যে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের শুরু হয়েছিল, তা আজও অব্যহত রয়েছে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে ততদিন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবে। তাই চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। রোবিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মানিকছড়ি উপজেলার ছুদুরখীল ও মহামুনি বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মানিকছড়িতে এটি তার প্রথম নির্বাচনী পথসভা।
তিনি আরো বলেন, বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড এদেশের মানুষ আর দেখতে চায় না বলে সারাদেশে নৌকার জয়জয়কার। দেশের মানুষ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে। তাই আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়িবাসীর সেবা করার সুযোগ দেয়ার আহবান জানান।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা ও ম্রাগ্য মারমা, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ জব্বার ও এডভোকেট আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার প্রমূখ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রভাষক নুরুল আবছার রচিত “ইংলিশ বুস্টার” বইয়ের মোড়ক উন্মোচন

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

বন্দুকভাঙ্গা ইউনিয়নে এসএসসি পাস করা শিক্ষার্থীদের সংবর্ধনা

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

কাপ্তাইয়ে দশ সরকারি দপ্তরের প্রধান এখন দশ নারী কর্মকর্তা

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

কাপ্তাইয়ে পাহাড় কেটে সেফটি ট্যাংকি নির্মাণ বন্ধ করল -ইউএনও

কাপ্তাইয়ে ভোট কেন্দ্র পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর ব্যানারে কাঁদা নিক্ষেপ

error: Content is protected !!
%d bloggers like this: