সোমবার , ৩০ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীর্ঘ সারি, নেই বিশৃঙ্খলা: কাপ্তাই উপজেলা সদরে তেল বিতরণে স্বস্তি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৩০, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় অবস্থিত আশা ওয়েল দোকানে সোমবার (৩০ মার্চ) সকাল থেকেই জ্বালানি তেল সংগ্রহে মোটর সাইকেল আরোহীদের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল পেয়ে স্বস্তি প্রকাশ করেছে মোটরসাইকেল আরোহীরা। ভোরের পর থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি দোকানের সামনে জমতে শুরু করে, যা দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে।

১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাসেম মেম্বার জানান, জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে সকাল থেকেই বিপুল সংখ্যক মোটরসাইকেল আরোহী  দোকানে এসে শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন। পুরো কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না ঘটে, সে লক্ষ্যে কঠোর নজরদারি ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে তেল বিতরণ করা হচ্ছে।
তেল বিতরণ কার্যক্রমে আমি সকাল হতে এখানে  তদারকি করছি। “সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে স্বচ্ছতা ও নিয়ম মেনে তেল বিতরণ করা হচ্ছে। কোনো ধরনের অনিয়মের সুযোগ রাখা হচ্ছে না।”

এসময় কথা হয়, মোটরসাইকেল আরোহী উচাসিং মারমা, মো: ইকবাল, মো: শাহনেওয়াজ, রবি দাশের সাথে। তাঁরা বলেন, এখানে লাইনে দাঁড়িয়ে আধা ঘণ্টার মধ্যে আমরা তেল পাচ্ছি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন বলেন, তেল বিতরণ কার্যক্রমে তদারকি করার জন্য ইতিমধ্যে উপজেলার ২ টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জনগণ আমাদেরকে সহযোগিতা করছে বলে এবং প্রয়োজনের অতিরিক্ত তেল না নেওয়ায় তেল বিতরণে স্বস্তি এসেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে ২৫ খামারীকে প্রশিক্ষণ প্রদান

তারুণ্যের উৎসব উপলক্ষে মহালছড়িতে মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে স্বাধীনতা দিবসে বিএনপির স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ

রাবিপ্রবিতে তথ্য অধিকার আইন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

সাজেকে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

রাঙামাটির জ্বরতি তঞ্চঙ্গ্যা হলেন সংরক্ষিত মহিলা এমপি

সন্ত্রাসীর আগুনে পোড়া সিএনজির দাবীতে নতুন সিএনজি জব্দ করল নেতারা

বিলাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কাউখালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: