মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ ‘কিন্নরী’তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম  এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। অন্যদিকে, মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী,  জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক বদলে দিয়েছে পাহাড়ি জনপদের চিত্র

নাব্যসংকটে বন্ধ লঞ্চ চলাচল, ভোগান্তিতে ৬ উপজেলার মানুষ

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে বম জনগোষ্ঠীর সাক্ষাৎ

কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি

রাবিপ্রবির সাবেক ভিসি প্রয়াত প্রদানেন্দুর ম্মরণে শনিবার খাগড়াছড়িতে নাগরিক স্মরণসভা

৭১ এর অপশক্তিই রাষ্ট্রীয় সম্পদ ও জানমালের ক্ষতি সাধন করেছে- পার্বত্য প্রতিমন্ত্রী

রামগড়ে ১২ জুয়াড়ি আটক পুলিশের অভিযানে

রাঙামাটিতে উইভ’র কর্মপরিকল্পনা সভায় বক্তারা  / পাহাড়ী সমাজে এখন নারী জাগরণের হাওয়া বইছে

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: