মঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সালিশে মারধরের ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
এপ্রিল ২৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে সালিশে দুই যুবককে মারধর সংবাদ প্রকাশের পর ঐ ঘটনায় ভুল স্বীকার করেছেন ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা ।

সোমবার সন্ধায় ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা ও খেদারমারা ইউনিয়নের মুরুব্বিদের নিয়ে বাঘাইছড়ি এসে প্রতিবেদকের সাথে দেখা করে সেদিন সালিশে মারধরে চিক্কো চাকমার আহত হওয়ার বিষয়টি পরিস্কার করেন এবং উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে রোগীর চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা করে পাশে থাকার অঙ্গীকার করেন।

সেদিন বাদি বিবাদী আপন মামা ভাগিনার মারামারি থামাতে গিয়ে ইউপি সদস্য রুপেল বিকাশ চাকমা নিজেও মার খেয়েছেন বলে জানিয়েছেন, তিনি নিজে কাউবে মারধর করেননি বলে জানান রুপেল।

এ সময় উপস্থিত বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন বলেন আমরা আশা করবো গ্রাম্য সালিশের নামে আর যেন একজন মানুষও এমন পরিনতি না হয়। আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয়। রোগীর শারিরীক অবস্থার খোঁজ নিয়ে পাশে থাকার অনুরোধ করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুন্তুষ কুমার চাকমা, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাংবাদিক আবু নাছের, সাংবাদিক মহিউদ্দিন সহ আরো অনেকে।

উল্লেখ গত শুক্রবার বিকাল সাড়ে তিন ঘটিকায় গ্রাম্য সালিশে স্থানীয়দের রোষানলে পরে মারাত্মক ভাবে আহত হয়  চিক্কো চাকমাসহ দুই যুবক। তাদের মধ্যে গুরুতর আহত হয় চিক্কো চাকমা। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এ নিয়ে পাহাড়ের খবরে সংবাদ প্রকাশ করা হয়।

বাঘাইছড়িতে সালিশে মারধর; আহত ১

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

কাপ্তাইয়ে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ

রাঙামাটিতে ভূমি অফিসের সার্ভেয়ারের ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও বরখাস্তের দাবি

রাঙামাটিতে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ’র তৃতীয় ম্যাচে বান্দরবানকে হারিয়ে কক্সবাজারের জয়লাভ

রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৪

নানিয়ারচরে মুজিবনগর দিবস পালিত 

দীঘিনালার মেরুংয়ে বন্যা দুর্গতদের ত্রাণ দিল উপজেলা বিএনপি

৩ বছরেও নির্মাণ করা হয়নি প্রতিরক্ষা দেওয়াল / রাঙামাটি সার ভবনসহ আশেপাশের লোকজন মারাত্মক ঝুঁকিতে

নির্বাচনী ভোট কেন্দ্র পরিদর্শন করলো রাঙামাটির পুলিশ সুপার রকিব উদ্দিন

error: Content is protected !!
%d bloggers like this: