শনিবার , ২০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৫০তম রক্তদাতা ও সাংবাদিক অপু দত্তকে সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
আগস্ট ২০, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সামাজিক সংগঠক ও সাংবাদিক অপু দত্তের ৫০ তম রক্তদান উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।

খাগড়াছড়ি সেচ্ছাবতি উজ্জীবক ফোরামের সাবেক সভাপতি রানা হামিদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আজিমুল হক,খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক জহির আহমেদ, সামাজিক সংগঠক প্রভাত তালুকদার, শহিদুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা খাগড়াছড়িতে একটি ব্লাড ব্যাংক তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়াও বিনা প্রয়োজনে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব বন্ধ করা প্রয়োজন উল্লেখ করে বলেন খাগড়াছড়িতে রক্ত অধিকাংশ সিজারিয়ান মায়ের জন্য ব্যবহার হয়। সিজার কমে গেলে রক্তের চাহিদা অর্ধেকে নেমে আসবে বলে উল্লেখ করেন।

বক্তারা ৫০ তম বার রক্তদান করায় অপু দত্ত কে ধন্যবাদ জানান। অপু দত্তের মতো এমন মহত কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে শেষ হলো ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স

সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে স্বাস্থ্য ঝুকি অনেকাংশ হ্রাস পাবে- মন্ত্রী দীপেন দেওয়ান

ইউপি চেয়ারম্যানের সহায়তায় স্বপ্ন পূরণ হলো প্রমিতার

বিলাইছড়িতে ইয়ুথদের সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন পরিদর্শনে কোরিন আলেকজান্দ্রা থেবোজ

কাপ্তাইয়ে তিন দিনব্যাপী ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স শুরু

শীতের আগমনে রাঙামাটি ও সাজেকে পর্যটকদের ঢল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীকে রাজনগর বিজিবির আর্থিক অনুদান

গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ ও পাহাড়ে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

রাঙামাটিতে পুলিশের অভিযানে মদ তৈরির কারখানাসহ বিপুল পরিমান দেশীয় চোলাই মদ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: