বৃহস্পতিবার , ১৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করল বিএফডিসি

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মে ১৫, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। বৃহস্পতিবার (১৫মে) সকালে উপজেলার পরিষদের পেছনে কাপ্তাই লেকে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ। তিনি বলেন, কাপ্তাই হ্রদ এই অঞ্চলের মানুষের জীবিকা, পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। হ্রদের মৎস্যসম্পদ রক্ষায় পোনা অবমুক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। বিএফডিসির এমন কার্যক্রম স্থানীয় মৎস্যজীবীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে।

এসময় আরও উপস্থিত ছিলেন নার্সিং সুপারিন্টেন্ডেন্ট লংগদু উপকেন্দ্র বামউক কর্মকর্তা মোঃ আকবর হোসেন, উপজেলা মৎস্য অফিসার প্রতিনিধি নিলু চাকমা, জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নার্সিং সুপারিন্টেন্ডেন্ট লংগদু উপকেন্দ্র বামউক কর্মকর্তা মোঃ আকবর হোসেন বলেন, এ বছর লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের বিভিন্ন পয়েন্টে প্রায় ৫ লাখ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসসহ মূল্যবান দেশীয় প্রজাতি।

জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন বলেন, হ্রদের পরিবেশ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং নিয়মিত পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে হ্রদের উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পাবে। এতে করে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, কাপ্তাই হ্রদ দেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা প্রতিবছর বর্ষা মৌসুমে হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়ে থাকে, যাতে করে হ্রদের মৎস্যসম্পদ বৃদ্ধি পায় এবং মৎস্যজীবীরা লাভবান হন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ফুটপাত উচ্ছেদ অভিযানে পুলিশের এ্যাকশন

একুশে স্মৃতি পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের আর্থিক অনুদান প্রদান 

বাংলাদেশ খিয়াং কল্যাণ সংস্থার নতুন কমিটি গঠন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

কাপ্তাইয়ে ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে প্রাণী সম্পদ বিষয়ক প্রশিক্ষণ

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

ঈদ পুনর্মিলনীতে ইনসাফ ও সাম্যের রাষ্ট্র দাবি ঈদগাঁও জামায়াতের

error: Content is protected !!
%d bloggers like this: