সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ১৯৯৬ সাল থেকে টানা ২৯ বছর ধরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্ব রয়েছেন।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে গ্রেফতার করে। ঢাকা ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিমের নেতৃত্বে একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে। পোস্টে উল্লেখ করা হয়, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তবে এখনও পর্যন্ত কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।তবে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিক্রি নয় স্বামী-সংসার আর স্বজনের বঞ্চনায় সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দত্তক দিতেই চেয়েছিলেন পাকুজ্যাছড়ির সোনালি চাকমা

রাঙামাটি কাঠ ব্যবসায়ীদের নেতৃত্বে আজম খান- শাওন ফরিদ

কাপ্তাই নতুনবাজার বণিক সমিতির নির্বাচনে ১২ পদে ২৪ প্রার্থীর লড়াই 

রাইখালীতে বন বিভাগের অভিযানে বানরছানা উদ্ধার

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাঘাইছড়ি পৌরসভা

ডিএসইসির ফ্যামিলি ডে আগামী ৬ জুলাই

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই পুনর্জাগরণ উদযাপনে রাঙ্গামাটি রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা

বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডে আইন শৃঙখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে / বান্দরবানের ডিসিকে বিএনপির স্মারকলিপি প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: