মঙ্গলবার , ১৭ মে ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ির হিসাব কর্মকর্তা পেয়ার মোহাম্মদের অপসারণের দাবীতে মানববন্ধন 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ১৭, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা পেয়ার মোহাম্মদের অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বাঘাইছড়ি উপজেলাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভুক্তভোগী পরিবারের সদস্য ও উপজেলার সরকারী ও বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এতে ৫ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের মাধ্যমে বাংলাদেশ কন্ট্রোলার এন্ড অডিট জেনারেল, অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (প্রশাসন) বরাবরে লিখিত অভিযোগ জমা দেয়া হয়।  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলীপি প্রেরণ করা হয়।

এছাড়া সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। অতিরিক্ত হিসাব মহা নিয়ন্ত্রক (প্রশাসন), সিজিএ কার্যালয়, হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা-১০০০। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম।

রাঙামাটি  জেলা প্রশাসক,  মারিশ্যা ২৭ বিজিবি জোন কমান্ডার,  জেলা দূর্নীতি দমন কমিশনের উপ পরিচালক, রাঙামাটি পুলিশ সুপার, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, বাঘাইছড়ি  উপজেলা চেয়ারম্যান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার বাঘাইছড়ি প্রেস ক্লাব সভাপতি বরাবরে অভিযোগ পত্র দেওয়া হয়।

অভিযোগ পত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে অফিস সহকারী রিকেল চাকমা গ্রহন করেন।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসেন (বাবুল), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, ঠিকাদার সমিতির নেতা আব্দুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পেয়ার মোহাম্মদকে অপসারণ করে শাস্তিমুলক ব্যবস্থা না নিলে কার্যালয় ঘেরাও সহ আরো বড় ধরনের আন্দোলনে নামার ঘোষণা দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন

মানিকছড়িতে তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা

বান্দরবানে দীর্ঘদিন পর থানচি ও রুমা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

কুসুমপুর মনোরম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও নবনির্মিত বুদ্ধমূর্তি অভিষেক

খাগড়াছড়িতে ‘বিএফএফ- সমকাল বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

অপহৃত ইউপিডিএফ সদস্য উদ্ধারের ঘটনা নাটক- ইউপিডিএফ

রাম রতন কার্বারী পাড়ায় শীতার্তদের পাশে সেনাবাহিনী

জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও কর্মচারীর বিদায় সংবর্ধনা

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

PRLC প্রকল্পে ১০টি পদে ২৪ জন লোক নিয়োগ দেবে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্

error: Content is protected !!
%d bloggers like this: