বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বর্ণিল আয়োজনে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপর ১২:০০ টায় বিলাইছড়ি কলেজের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বারের মত নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি) ও মো: সাইফুল ইসলাম (রাজস্ব), বিলাইছড়ি জোনের (৩২ বীর) জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রিফায়েত করীম চৌধুরী, পিএসসি ও জোন উপাধিনায়ক মোঃ মাজেদুর রহমান পিএসসি, বিলাইছড়ি থানার তদন্ত ওসি নুরে আলম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বুদ্ধ জ্যোতি চাকমা।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ইমরান হোসেন , অমৃত কুমার চাকমা (প্রভাষক), নিশিতা আজিম (প্রভাষক), ক্লিয়ানা চাকমা (প্রভাষক) প্রমেশ তঞ্চঙ্গ্যা (প্রভাষক), শিশির বড়ুয়া এবং অনিক চাকমা প্রমূখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুযায়ী ২য় বর্ষে উত্তীর্ণ মেধাক্রম অনুযায়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পরে কেক কেটে নবীন বরণ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এর আগে সকালে ডিসি টুরিস্ট বোট সার্ভিস ও বিলাইছড়ি কলেজের অস্থায়ী ক্যাম্পাস শুভ উদ্বাধন করেন। পরে ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ছাগল চড়ানো নিয়ে বাঘাইছড়িতে ১ জনকে পিটিয়ে জখম

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ তম পদার্পণ উদযাপন

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ

খাগড়াছড়ির বন্যা কবলিত মানুষের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন

খাগড়াছড়ি পুলিশ ও পুনাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বাঘাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দেশের প্রথম ‘গোলকিপিং কার্ণিভাল’ সম্পন্ন হলো মানিকছড়িতে

খাগড়াছড়িতে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সাংবাদিক সম্মেলন

আনন্দঘন পরিবেশে কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: