শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:১৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করা, দক্ষ শিক্ষক নিয়োগ দিয়ে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করার দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ।

শনিবার সকালে রাঙামাটি সরকারি কলেজের সামনে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে ১৪ টি আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে শুধুমাত্র চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীদের মাতৃভাষার বই ছাপিয়েছে কিন্তু এগুলো পড়ানোর জন্য দক্ষ শিক্ষক নিয়োগের কোন ব্যবস্থা করেনি। যার কারণে সরকারের এ উদ্যোগ চাকমা মারমা ত্রিপুরা শিশুদের কাজে আসছে না।

অন্যদিকে বাকী ১১ টি আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষার শিক্ষা ব্যবস্থা করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি।
পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি কলেজ শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, যুব সমিতির রাঙামাটি সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা,
হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা,
পিসিপি রাঙামাটি জেলা শাখার সহ সভাপতি জিকো চাকমা, পিসিপি রাঙামাটি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ব বন দিবস পালিত

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

থানচিতে জমি বিরোধের জেরে জুমচাষীকে কুপিয়ে হত্যা

বাঘাইছড়িতে যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে বিষাক্ত পোকার কামড়ে এক শিশুর মৃত্যু

রাবিপ্রবি শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ায় পিসিসিপি’র প্রতিবাদ

রাজস্থলীতে জীববৈচিত্র্য সংরক্ষণে বিসিজি সদস্যদের কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিলাইছড়িতে চেয়ারম্যান পদে বীরোত্তম, ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা নির্বাচিত

দীঘিনালায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সংবর্ধিত অনুষ্ঠানে দীপংকর / অবৈধ অস্ত্রধারীরা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছে

error: Content is protected !!
%d bloggers like this: